Advertisement

দাঁতের এনামেল ক্ষয়ে দেয় যেসব খাবার, সতর্ক থাকুন এখনই

সকালে লেবু মেশানো গরম পানি, তারপর ক্র্যানবেরি স্মুদি, একটু পর গ্রিন টি—শুনতে ভীষণ স্বাস্থ্যকর মনে হলেও দন্ত চিকিৎসকদের মতে, এই অভ্যাসগুলো দাঁতের জন্য সব সময় ভালো নাও হতে পারে। কারণ এদের অনেকগুলোতেই থাকে এসিড, যা ধীরে ধীরে দাঁতের এনামেল ক্ষয় করে।

এনামেল কেন এত গুরুত্বপূর্ণ

এনামেল হলো দাঁতের সবচেয়ে শক্ত বাইরের আবরণ। এটি দাঁতকে গরম-ঠাণ্ডা, এসিড ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে।কিন্তু সমস্যা হলো, এনামেল একবার ক্ষয়ে গেলে তা আর স্বাভাবিকভাবে ফিরে আসে না। ফলে দাঁত দুর্বল হয়ে পড়ে, সংবেদনশীলতা বাড়ে এবং ক্যাভিটির ঝুঁকি বেড়ে যায়।

যেসব খাবার এনামেলের ক্ষতি করে

দন্ত বিশেষজ্ঞদের মতে, যেসব খাবারে এসিড বেশি, সেগুলো নিয়মিত খেলে এনামেল নরম হয়ে ধীরে ধীরে উঠে যেতে পারে।

লেবু ও সাইট্রাস ফল : লেবু, কমলা, মাল্টা—এ ধরনের ফলে ভিটামিন সি থাকলেও এসিডের মাত্রাও বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *