Advertisement

উইন্ডোজ ১১-তে সমস্যার উদ্ভব ও সমাধান

মাইক্রোসফটের ২০২৬ সালের প্রথম উইন্ডোজ ১১ সিকিউরিটি আপডেট অনেকের কাছে সমস্যার কারণ হয়েছে। আপডেট হওয়ার পর কিছু কম্পিউটার বন্ধ (শাটডাউন) হচ্ছে না। আবার অনেক সময় হাইবারনেশন মোড কাজ করছে না। এমন পরিস্থিতি সামাল দিতে মাইক্রোসফটকে অনেকটা বাধ্য হয়েই দ্রুত জরুরি আপডেট প্রকাশ করতে হয়েছে। তথ্যপ্রযুক্তি ভাষায় এমন পরিস্থিতিকে বলা হয় প্যাচ আফটার দ্য প্যাচ, অর্থাৎ নতুন আপডেট দিয়ে সমস্যা ঠিক করার কথা থাকলেও সেই আপডেটেই আবার নতুন করে সমস্যা তৈরি হয়েছে। আর তা মেটাতে আবার আলাদা করে আরেকটি প্যাচ দিতে হয়েছে।
রিপোর্টে জানা গেছে, কিছুদিন আগে দেওয়া উইন্ডোজ ১১ সিকিউরিটি আপডেটের পর ২৩এইচ২ সংস্করণের অপারেটিং সিস্টেম থাকাকিছু নির্দিষ্ট কম্পিউটারে সমস্যা তৈরি হয়।

বিশেষ করে এন্টারপ্রাইজ ও আইওটি সংস্করণ, যেখানে সিকিউরিটি বহাল ছিল, সেখানে শাটডাউন ও হাইবারনেশন মোড কাজ করছিল না বলে অভিযোগ রয়েছে। ঘটনার এখানেই শেষ নয়। একই আপডেটের কারণে রিমোট ডেস্কটপ সংযোগ ও লগইন অথেন্টিকেশনে সমস্যার সৃষ্টি হয়। যার সার্বিক প্রভাব শুধু উইন্ডোজে ১১- তে নয়; উইন্ডোজের কয়েকটি সংস্করণে সার্বিকভাবে এর প্রভাব দৃশ্যমান। প্যাচ আপডেটকে ঘিরে আবির্ভূত এই সমস্যার কথা মাইক্রোসফট তাদের উইন্ডোজ বার্তাকেন্দ্রে স্বীকার করেছে। এতে জানানো হয়, জানুয়ারিতে আসা নতুন আপডেটের পরে এসব সমস্যা শনাক্ত হয়। তা ঠিক করতে আউট অব ব্যান্ড (ওবিবি) আপডেট প্রকাশ করা হয়। এই আপডেটের অর্থ হলো, সাধারণ প্যাচের বাইরে তাৎক্ষণিক জরুরি ভিত্তিতে আপডেট দেওয়া। ইতোমধ্যে শাটডাউনের সমস্যাটি ঠিক করতে মাইক্রোসফট কেবি সিরিজের প্যাচ প্রকাশ করেছে। এটি মাইক্রোসফট আপডেট ক্যাটালগ থেকে ডাউনলোড করার সুবিধা রয়েছে। ঘটনার পর নিয়মিত আপডেটও এতে যুক্ত হবে। মাইক্রোসফট বলেছে, রিমোট ডেস্কটপ ও কানেকশন সমস্যা শুধু উইন্ডোজ ১১-এর ২৩এইচ২ সংস্করণে আঘাত করেনি; সার্বিকভাবে এর প্রভাব পড়েছে উইন্ডোজের ১১, ১০ ও সার্ভার-২০২৫ ছাড়াও
বেশ কিছু সংস্করণে। বিশেষজ্ঞরা পরামর্শে বলছেন, জানুয়ারির আপডেটের পর অনেকে শাটডাউন ও রিমোট ডেস্কটপ সমস্যায় পড়েছেন, তারা যেন দ্রুত কেবি সিরিজের সর্বশেষ আপডেট ইনস্টল করে নেন। এতে কম্পিউটারে কাজের গতি আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরবে।

  • বিষয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *